ব্রেকিং নিউজঃ

সরকার খুন-জখমের নারকীয় বীভৎসতা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে শাসনকাল প্রলম্বিত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে।

শনিবার (২৮ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন,ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের নারকীয় বীভৎসতা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপিসহ বিরোধীদলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বা অধিকার কেড়ে নেয়া হয়েছে। মাগুরা জেলা বিএনপি কার্যালয়সহ আহসান হাবীব কিশোরের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডব এবং পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার ঘটনায় আবারও প্রমাণিত হলো-সারাদেশটাকে এখন নিরাপত্তাহীনতার অতল গহব্বরে নিমজ্জিত করা হয়েছে।

শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার সাহস সন্ত্রাসীরা পেতো না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930