ইতালি-জার্মানির ৯৬ যাত্রী নিয়ে ঢকায় কাতার এয়ারওয়েজ
ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ৯৬ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট (কিউআর-৬৩৪)। যারা এসেছেন তাদের মধ্যে ইতালির যাত্রী রয়েছেন ৬৮ জন, বাকিরা জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশের।
চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাস বিদেশফেরত প্রবাসীদের মাধ্যমে ছড়িয়েছে বাংলাদেশেও। সম্প্রতি ইতালিতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে সেখান থেকে দেশে চলে আসতে থাকেন প্রবাসীরা। এই অবস্থায় প্রবাসীদের কোয়ারেন্টাইনে নেয়া হলে সেখানে হট্টগোল পরিস্থিতি তৈরি হয়।
বাধ্য হয়ে রোববার (১৫ মার্চ) বেবিচক সংবাদ সম্মেলন করে জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। যদি কোনো এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।
