ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নাইজার সফর বাতিল হয়েছে।

আজ বুধবার সকালে তাঁদের ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে নাইজার যাওয়ার কথা ছিল।

আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ‌এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁর করোনা

পরীক্ষা করা হলে গত রাতে এ ফলাফল জানা যায়।পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই।

তবে চিকিৎসকের পরামর্শ মেনে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসেবে তাঁর যোগদানের কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তাঁরও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031