ব্রেকিং নিউজঃ

পবিত্র কুরআন থেকে শিক্ষা নিয়ে আমেরিকাকে মোকাবিলা করছে ইরান

আল কুরআন থেকে শিক্ষা নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ মোকাবিলা অব্যাহত রাখবে।

তবে মজার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব ভেতরে এবং বাইরে দিন দিন কমছে।

এমনটাই দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

রবিবার (২২ নভেম্বর) রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, আজকে ইরানি জাতি কুরআন থেকে শিক্ষা নিয়ে ধৈর্যধারণ এবং সর্বোচ্চ চাপ মোকাবিলার পথ বেছে নিয়েছে।

নিষ্ঠুর শাসকদেরকে ইরানি জনগণ কখনও, এমনকি এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করেনি।

তার মতে, ইরান সব ধরনের চাপ মোকাবিলা করতে সক্ষম হচ্ছে এ কারণে যে, ইরানের উপর সৃষ্ট চাপের চেয়ে তেহরানের চাপ মোকাবেলার শক্তি অনেক বেশি।

শত্রুরা ইরানের জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা জীবন প্রণালী এগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

কিন্তু এসব ব্যাপারে ইরানের জনগণ সম্পূর্ণভাবে সচেতন এবং তারা বাস্তবতা বোঝে। এ জন্য তারা তাদের সমস্ত শক্তি নিয়ে এই সর্বোচ্চ চাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930