ব্রেকিং নিউজঃ

নায়ক বাপ্পারাজ ও সম্রাট করোনায় আক্রান্ত

প্রয়াত নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসোলেশনে আছেন তারা। দুই ছেলে আক্রান্ত হলেও এখনও নিরাপদে আছেন তাদের মা খায়রুন্নেছা লক্ষী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাপ্পারাজ।

তিনি বলেন, পুরো করোনাকালে আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো, বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন। আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। দোয়া করবেন আমাদের জন্য।

বাপ্পারাজ আরও বলেন, নায়করাজের স্ত্রী আপাতত ক্যান্টনমেন্টে তার বোনের বাসায় আছেন। ভাইরাস সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ পরিবার থেকে জানানো হয়েছে। পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো, বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন।

জানা গেছে,  সপ্তাহখানেক আগে নায়ক সম্রাট, বাপ্পারাজ এবং তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হন। বাদ যাননি তাদের গৃহপরিচারিকাও। নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষী আপাতত উনার বোনের বাসায় আছেন। সংক্রমণ এড়াতেই ছেলেদের থেকে আলাদা রাখা হয়েছে তাকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031