ব্রেকিং নিউজঃ

হটাৎ তুরস্কে কারফিউ দিলেন এরদোয়ান

তুরস্কে করোনায় এ পর্যন্ত ১১ হাজার ৮’শর বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ৪ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

এর মধ্যে নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে দেশটিতে। প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কায় তুরস্কে কারফিউ জারি করা হচ্ছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, সপ্তাহান্তে দেশে আংশিক কারফিউ কার্যকর হবে।

তবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মানুষজন চলাচল করতে পারবে; যাতে সরবরাহ ও উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি না হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান এ কথা বলেন। বয়স ভেদে বিধিনিষেধ আরোপ হবে।

এদিকে দেশটিতে সিনেমা হল এ বছরের শেষ সময় পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া মল, মার্কেট, রেস্তোরাঁ, সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে রেস্তোরাঁগুলো খাবার সরবরাহ করতে পারবে। এরদোয়ান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতি বছরের পুরো সময় অনলাইনে চলবে।

দেশে সব খেলাধুলার প্রতিযোগিতা দর্শকবিহীন চলবে।শীত চলে আসায় ব্রিটেন, ইতালি, ফ্রান্সসহ অনেকে দেশে নতুন করে লকাডাউন দিয়েছে।

বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ১৩ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930