ব্রেকিং নিউজঃ

যতই চাপ আসুক ইসরায়েলকে স্বীকৃতি দেব না : ইমরান

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের ওপর ‘চাপ সৃষ্টি’ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

একই সঙ্গে ইমরান দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইসলামাবাদ কখনই সম্পর্ক স্থাপন করবে না। খবর দ্য এক্সপ্রস ট্রিবিউনের।

পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান এ কথা জানিয়েছেন।

ইমরান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর ইসলামাবাদকেও একই কাজ করতে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তাঁর সরকার এখন পর্যন্ত সে চাপ উপেক্ষা করে এসেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতে রাজি নই।’

কোন কোন দেশের পক্ষ থেকে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে সে সংক্রান্ত প্রশ্নের জবাবে ইমরান নির্দিষ্ট কোনো দেশের নাম বলতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, ‘কিছু কথা আছে, যা আমরা বলতে পারি না। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিদ্যমান।’

ইমরান খান স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবই পাকিস্তানকে চাপে রেখেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930