ব্রেকিং নিউজঃ

অপরাজনীতি থেকে না ফিরলে বিএনপির রাজনীতির অপমৃত্যু ঘটবে: ওবায়দুল কাদের

বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সদ্য প্রয়াত নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মফিজ উল্লা বিকম স্মরণে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।

বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবারও আগুন
সন্ত্রাসের পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্লজ্জভাবে বলে বেড়ায় যে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়।
তিনি বলেন, দেশের মানুষ জানে এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি।
গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির
অপরাজনীতির ধারাবাহিকতা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ।
দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎসেরও সন্ধান করা হচ্ছে, যারা অর্থ যোগান দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে।
বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ ও রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আর দেওয়া হবে না।
যারা নির্বাচনে এজেন্ট দিতে পারে না, তারা নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930