ব্রেকিং নিউজঃ

পাপিয়ার দুই সহযোগী ফের রিমান্ডে

বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়ার দুই সহযোগিকে ফের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাব্বির খন্দকার ও শেখ তাইয়্যিবা নূর।

এর আগে, গত ১১ মার্চ বিমানবন্দর থানার মামলায় তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন আসামি পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ এ দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

ওই দিন আদালত পাপিয়া ও তার স্বামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। বাকি দুই আসামি কারাগারে থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য রবিবার দিন নির্ধারণ করে দেন।

এ সময় আসামিদের পক্ষে আইনজীবী মীর মো. শাখাওয়াত হোসেনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি এ মামলায় শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ এ দুই আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একদিন আগে ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ আসামিদের আটক করে র‌্যাব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930