ব্রেকিং নিউজঃ

পাকিস্তানে হামলা করে বিপাকে ভারত

পাকিস্তানে হামলা করে বিপাকে ভারত। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে অনন্ত ১৫ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ভারতের ছয় বেসামরিক নাগরিক, তিন সেনা সদস্য ও এক সীমান্তরক্ষী নিহত হয়েছেন।

আর পাকিস্তানের চারজন বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন।

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহতম লড়াইয়ের ঘটনা।

ভারতীয় কতৃপক্ষ জানায়, উত্তর কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা বাতিল করার পর পাকিস্তান থেকে হামলা চালানো হয়।

এদিকে পাকিস্তান কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী নির্বিচারে গুলি চালানো শুরু করলে পাকিস্তান তার জবাব দিয়েছে।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে দেশটির তিনজন সেনা সদস্য, একজন সীমান্তরক্ষী ও আরো ছয়জন বেসামরিক নাগরিক মারা গেছেন।

অন্যদিকে, পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক ও একজন সেনার মৃত্যু হয়েছে।

ভারত ও পাকিস্তান উভয়েই সম্পূর্ন কাশ্মীর দাবি করে।আর প্রায়ই সীমান্তে গুলি বিনিময় হয়ে থাকে। তবে শুক্রবারের গুলাগুলি ছিল একেবারেই ভিন্ন।

উভয় পক্ষই বেসামরিক এলাকায় গুলি চালানোর অভিযোগ এনেছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ শহীদ কাদরী বলেছিলেন, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

এছাড়াও ২৭ জন আহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের কর্মকর্তারা বলেছিলেন যে সকালে থেকে সন্ধ্যা অবধি চলা গোলাগুলিতে নিহতদের মধ্যে ৮ বছরের শিশুও রয়েছে।

ভারত শাসিত কাশ্মীরের উরির বাসিন্দা মুখতার আহমদ বলেছেন, সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে বিস্ফোরণের শব্দ শোনার পর শহরটিতে আতঙ্ক দেখা দেয়।এবছরে ভারত-পাকিস্তানের মধ্যকার গুলাগুলিতে ৪০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

সূত্র : রয়টার্স

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930