ব্রেকিং নিউজঃ

সরকারের এজেন্টরা বাসে আগুন দিয়েছে: মিজা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ন আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকারে এজেন্টরা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ নভেম্বর (শুক্রবার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ফখরুল বলেন, বাসে আগুন লাগার ঘটনা ন্যাক্কারজনক। এমন ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান তিনি। বিএনপিকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন ফখরুল।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর। নির্বাচন ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট।

নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে সরকার। বর্তমান সঙ্কটটা গনতন্ত্রের। গণতন্ত্র নেই বলেই কোন জবাবদিহিতা নেই। বাজার নিয়ন্ত্রণে সরকারে চেষ্টা নেই।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যানুযায়ী- শাহজাহানপুর, মতিঝিলের মধুমিতা সিনেমা হল, পূবালী ফিলিং স্টেশনের কাছে, পীর ইয়ামেনী মার্কেট, নাইটিঙ্গেল মোড়, আজিজ সুপার মার্কেট, পুরান ঢাকার নয়াবাজার, ভাটারায় কোকাকোলা মোড় এবং সচিবালয়ের ৫নং গেটের কাছাকাছি স্থানে বাসগুলোতে আগুন দেয়া হয়।

পুলিশ সূত্র জানিয়েছেন, গতকাল দুপুর ২টায় রজনীগন্ধা পরিবহনের একটি বাস পল্টন মোড়ে যাত্রী নিয়ে প্রেস ক্লাবের সামনে আসতেই গাড়ির পেছনে আগুন দেখা যায়।

যাত্রীদের কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করলেও কাজ হয়নি। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাস পুড়ে যায়। এর মাত্র আধা ঘণ্টা আগে আগুনের ঘটনা ঘটে শাহজাহানপুরে।

সেটাই দিনের প্রথম ঘটনা। তার কিছুক্ষণ পর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনেও একটি বাসে আগুন লাগানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টা থেকে প্রায় ঘণ্টা খানেকের মধ্যে ৬টি বাসে আগুন লাগে। তবে সবশেষ ঘটনাটি ঘটেছে, বিকাল সাড়ে চারটার দিকে কোকাকোলায়।

খবর পেয়ে সবখানেই ছুটে গেছেন দমকল কর্মীরা। চেষ্টা করেছেন দ্রুত আগুন নিভিয়ে ক্ষয়ক্ষতি কমানোর।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন যুগান্তরকে বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো মহল পূর্বপরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে।

যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

কয়েকটি ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হবে।

কেউ ছাড় পাবে না। সিরিজ অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।

পল্টন ও মতিঝিল থানা এলাকায় সবচেয়ে বেশিসংখ্যক চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন কাছাকাছি সময়ের মধ্যে বাসগুলো জ্বলে ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের ধরন দেখে আমাদের কাছে মনে হয়েছে এটি পূর্বপরিকল্পিত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31