ব্রেকিং নিউজঃ

ভারতে টিভি শো থেকে কোটিপতি হলেন প্রথম মুসলিম নারী

ভারতের জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১২’ এর বিজয়ী হয়েছেন রাঁচির মেয়ে নাজিয়া নাসিম। তিনি প্রথম মুসলিম নারী যিনি এ শোটিতে বিজয়ী হলেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনস থেকে ডিগ্রি নেয়া নাজিয়া স্বামীর সঙ্গে দিল্লিবাসী। সেখানেই তার কর্মস্থল।

বুধবার (১১ নভেম্বর) রাতে প্রচারিত হওয়া শো’টিতে মাইলফলক অতিক্রম করার পরেও জাকপট রাউন্ডে নাজিয়ার সামেন সাত কোটি রুপির প্রশ্নকে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। তবে শেষ পর্যন্ত এক কোটিতেই সন্তুষ্ঠ থাকেন তিনি। সাত কোটি রুপি জয়ের ব্যাপারে তার সামনে প্রশ্ন ছিল, ‘ভারতীয় মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসু সিঙ্গাপুরে তার আজাদ হিন্দ ফোর্স কোথায় চালু করেছিলেন?’

জনপ্রিয় এই টিভি শোটি সঞ্চলনা করেন কিংবদন্তী অভিনেতো অমিতাভ বচ্চন। প্রায় দুইদশক আগে ২০০০ সালে শুরু হওয়া এই শো টি ভারতে সবচেয়ে জনপ্রিয় শো গুলোর মধ্যে অন্যতম।

তথ্য-ইউএনবি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930