ব্রেকিং নিউজঃ

ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াইয়ের মধ্যেই হোয়াইট হাউসে যাচ্ছেন বাইডেন

নির্বাচনের জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তার প্রশাসনের ভিত্তি স্থাপনের জন্য বুধবার সভা করার পরিকল্পনা করেছেন।

অপরদিকে ক্ষমতা থাকার জন্য নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করার সিদ্ধান্তে অনড় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প শিবির জানিয়েছে, পেনসিলভানিয়ায় নির্বাচন পর্যবেক্ষকদের কেন্দ্রে প্রবেশ বাধাগ্রস্ত করা হয়েছিল।

বিভিন্ন রাজ্যে গণনার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ভোটের আগের দিন পর্যন্ত নিবন্ধন করা পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সুযোগ দেয়া হলেও পেনসিলভানিয়ায় দেয়া হয়নি।

তার একদিন পর মিশিগানে ভোট গণনা বন্ধের মামলা করা হয়। ট্রাম্পের নির্বাচন জালিয়াতির অভিযোগ মিশিগান এবং জর্জিয়ার বিচারকরা প্রমাণ ও প্রক্রিয়ামতো না হওয়ার অভিযোগ এনে মামলা বাতিল করে দেন।

আইন বিশেষজ্ঞরা বলেছেন, মিশিগান রাজ্যের মামলা রায়ে নির্বাচনের ফলাফল পবিরর্তনের সম্ভাবনা খুব কম।

তবে মঙ্গলবার ফের আশার আলো দেখছেন ট্রাম্প। ডেমোক্র্যাটস শিবির জানিয়েছে, পেনসিলভেনিয়া রাজ্যের ভোটের ফলাফল নিয়ে ট্রাম্পের অভিযোগগুলো প্রত্যক্ষদর্শী নির্বাচন পর্যবেক্ষক পুনর্বিবেচনা করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স/ইপসোসের জরিপে জানা গেছে, রিপাবলিকানদেন অর্ধেকসহ প্রায় ৮০ শতাংশ আমেরিকান বলেছেন, যে বিডেনই সঠিক বিজয়ী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930