ব্রেকিং নিউজঃ

গায়ে হাত দিলেই খালেদা জিয়া চিৎকার করছে : সেলিমা ইসলাম

আজকে তার শরীর খুবই খা’রাপ ছিল। সে শ্বা’সক’ষ্টে ভু’গছে। একদম কথাই বলতে পারছেন না। বাঁ হাতটা বেঁকে গেছে, এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে।

গায়ে জ্ব’র ও প্র’চ’ণ্ড ব্যথা। গায়ে হাত দেয়া যাচ্ছে না। হাত দিলেই সে চিৎ’কার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিমা ইসলাম।

এসময় তিনি বলেন, এই অবস্থায় মানবিক দিকটা চিন্তা করে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি আমরা। সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার বিছানা থেকে বাথরুম দুই-তিন হাত জায়গা হবে, তাতেও যেতে ২০ মিনিট সময় লাগে। এখানে যেই চিকিৎসা হচ্ছে- তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না।

আজকেও ফাস্টিং সুগার ১৪-১৫ ছিল। তারর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, তিনি উঠে দাঁড়াতে পারেন না। হাঁটতেও পারেন না। একটু হাঁটলে আবার তাকে বিশ্রাম নিতে হচ্ছে। এমতাবস্থায় সরকারের কাছে আমরা তার নিঃ’শ’র্ত মুক্তি দাবি করছি।

এর আগে বিকাল সোয়া ৩টার দিকে বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের পাঁচ সদস্য।

সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। এ সময় ছিলেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমনের স্ত্রী জোবায়দা রহমানের বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930