ব্রেকিং নিউজঃ

বিএনপির আর কিছু নেই সরকারের সমালোচনা করা ছাড়া: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। বিরোধীতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল। বুধবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, গণতন্ত্রকে এগিয়ে নেয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে? বিএনপি কিভাবে গণতন্ত্রের বিকাশমান রঙধনুতে রঙ যুক্ত করবে? আমেরিকার নির্বাচন শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধীদলেরও শেখার অনেক কিছু আছে।
দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জন্ম থেকেই বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় সেটা তারা প্রমাণ করেছে বারবার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে। সাম্প্রতিক নানান ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। এ থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, শাস্তি হয়েছে- এ থেকে স্পষ্ট যে দুদকের উপরও সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930