ব্রেকিং নিউজঃ

ভুল সবি ভুল? তাই বলে এতো বড় ভুল?

লন্ডন থেকে ইভিনিং স্টানর্ড্যার্ড পত্রিকা এই মাত্র খবর দিয়েছে, বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কে নির্বাচনে বিজয়ের কারনে যে শুভেচ্ছা জানিয়েছেন তা আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য লেখা হয়েছিল।

বৃটেনের সরকারী ভাষ্যকার অবস্য বলেছে, বিষয়টি একটি টেকনিক্যাল মিসটেক। সাধারনত এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে দুটি লেখা প্রস্তুত থাকে তাতেই এমন ভুল হয়েছে।

বাইডেন বরিস জনসন সম্পর্কে নির্বাচনের পূর্বে বলেছিলেন’ট্রাম্পের ক্লাউন’।

এই পছন্দ বা অপছন্দের বিষয় টি নিয়ে আর প্রকৃত সম্পর্ক কি রকম দাড়াবে সেটি নিয়ে গত দুদিন থেকেই বৃটিশ পররাষ্ট্র দফতর চিন্তিত ছিল।

এদিকে জো বাইডেন বেশ কিছু বন্ধু রাষ্ট্রের নেতাদের যেমন ফ্রান্স, জার্মানী প্রভৃতিদের সাথে কথা বলেছেন তবে এখনো বৃটেনের কোন নেতার সাথেই কথা বলেন নাই।

ব্যাপক চিন্তার ভেতরে তাড়াতাড়ি করে জো বাইডেন ও কমলা হ্যারিস কে শুভেচ্ছা জানাতে গিয়েই এমন ভুল করে বসলো বৃটেনের পররাষ্ট্র দফতর বা প্রধানমন্ত্রী দফতর।

যে সম্পর্ক উন্নয়নের কারনে এই শুভেচ্ছা বানী সেটির কি হবে, এটাই মুল প্রশ্ন এখন!

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930