দুর্নীতির বিরুদ্ধে নিরব, ভাবমূর্তি সংকটে গণপূর্ত অধিদপ্তর
জিকে শামীম সিন্ডিকেটে জড়িত থাকা, রাজউকআর স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রকল্পে দুর্নীতিসহ ক্ষমতাঅপব্যবহারের অসংখ্য অভিযোগ থাকার পরওব্যবস্থা না নিয়ে উল্টো পুরস্কৃত করা হচ্ছে গণপূর্তেরউর্ধ্বতন প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের।
অনিয়মে জড়িত থাকার অভিযোগে বহু কর্মকর্তাকেমুখোমুখি হতে হয়েছে দুদকের। কিন্তু দুর্নীতির বিরুদ্ধেনিরব অবস্থান ভাবমূর্তি সংকটে ফেলছে গণপূর্তঅধিদপ্তরকে। তবে দুদকের আইনজীবী বলছেন, দুদকের এখতিয়ারভুক্ত অপরাধ হলে, নিয়মতান্ত্রিকপদ্ধতিতে প্রত্যেকেই আসবে শাস্তির আওতায়।
র্যাবের হাতে গ্রেফতার হওয়ার আগ পর্যন্তরাজনৈতিক প্রভাব আর গণপূর্তের প্রকৌশলীদেরযোগসাজশে একের পর সরকারী উন্নয়ন প্রকল্পহাতিয়ে নেন আলোচিত ঠিকাদার জি কে শামীম।
এরই ধারাবাহিকতায় বেরিয়ে আসতে থাকে তারঘনিষ্ঠ সহযোগীদের নাম।
এ নিয়ে গণপূর্তেরঅতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহউদ্দিন, নির্বাহীপ্রকৌশলী শওকত উল্লাহ আর তত্ত্বাবধায়কপ্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দীসহ বেশকয়েকজনকে তলব করা হয় দুদকে।
যাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই আছে অবৈধ সম্পদঅর্জনের অভিযোগ। তবে তদন্ত চলাকালীন সময়েওবিভাগীয় তদন্তে কোনো ব্যবস্থা নেয়া না হলেওনির্বাহী প্রকৌশলী মোসলেহউদ্দিনকে করা হয়অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সহকারী প্রকৌশলীশওকত উল্লাহকে পৃরস্কৃত করা হয় নির্বাহী প্রকৌশলীপদে।
দুদকে অভিযোগকারী গণপূর্তের প্রকৌশলী বলেন, সিলেটের ঠিকাদারকে কাজ দেয় । এবং সে কাজের দরুণ সে একটা নির্দিষ্ট হারে সেখান থেকে কমিশন নিয়ে থাকে।
দুদকের এখতিয়ারভুক্ত অবৈধ সম্পদ অর্জনেরঅভিযোগ প্রমানিত হলে অভিযুক্তদের শাস্তিরআওতায় আনতে কোন বাধা থাকবে না বলে জানানদুদক আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, কখনো বলতে পারবেন না দুদক প্রভাবিত হচ্ছে, এটা প্রশ্ন আসে না। দুদকের কাজ হলো অনুসন্ধান করে মামলা করা, তদন্ত করে চার্জশিট দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া। আদালত বিচার করবে কে দোষী না নির্দোষ।
বিশ্লেষকরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার নিরবতায়পার পেয়ে যাচ্ছে দোষীরা। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির জন্য শাস্তিপ্রাপ্ত হন, কিন্তু তার সত্ত্বেও সেটি সত্যিকার অর্থে সুফল পাওয়া যায় না কারণ তারাই পরবর্তীতে আবার উচ্চপদে আসীন হন। জনগণের অর্থের অপচয় হচ্ছে, লুণ্ঠন হচ্ছে। কাজেও সেটি বন্ধ করার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে তৎপর থাকতে হবে।
নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে গণপূর্তেরপ্রধান প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরবিরুদ্ধে চলমান রয়েছে দুদকের তদন্ত।
