ব্রেকিং নিউজঃ

ইতালি থেকে এলো আরো ১৫৫ জন

ইউরোপের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ ইতালি থেকে সকালে ১৫৫ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

রোববার (১৫ মার্চ) কাল সাড়ে ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এদিকে দেশে ফেরত আসাদের বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) রাতে আশকোনা হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি রোববার সকালে আরও ১৫৫ জন ইতালি থেকে দেশে আসবেন।

আমরা তাদেরকে এখানে নিয়ে আসব। একই ব্যবস্থায় তাদেরকে নিয়ে যাব। এখন পর্যন্ত এই পরিকল্পনা। পরবর্তী যদি পরিকল্পনা পরিবর্তিত হয়, সেই পরিকল্পনা অনুসারে সব কিছু ব্যবস্থা নেওয়া হবে।’

ফ্লাইটটি সকাল ৮:১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানান অধ্যাপক আবুল কালাম আজাদ।

এর আগে শনিবার দুপুরে ১৪২ জন ও বিকালে ৫৮ যাত্রী ইতালী থেকে দেশে পৌঁছায়।তাদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হজ ক্যাম্পে সেনা মোতায়েন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930