ব্রেকিং নিউজঃ

সম্মিলিতভাবে কাজ করলে দেশে দারিদ্র থাকবে না: প্রধানমন্ত্রী

শনিবার ৩১ অক্টোবর) সকালে “মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার”
কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন– ৭১ টিভি

নিজ এলাকায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বিশ্বে মাখা উচুঁ করে বীরের জাতি হিসেবে চলবে।

তিনি বলেন, রাজধানীর বস্তিবাসীকে গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করা হবে। সবাইকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেবে সরকার

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর দেশ চলে গিয়েছিল খুনিদের দখলে। তখন দুঃখ দুর্দশা শুরু হয়েছিলো জনগণের।

ঢাকার বস্তিবাসীদের নিজেদের যার যার গ্রামে পাঠিয়ে দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করা হবে।

সকলকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেবে সরকার।

শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে দেশের কোন জমি অনাবাদি রাখা যাবেনা।

আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার ব্যবস্থা করে দেয়া হবে। করোনাকালে গ্রাম পর্যায়ে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930