বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসছে সন্ধ্যায়। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। করোনা ভাইরাস পরিস্থিতি, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকের আলোচনায় প্রধান্য পাবে।
জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন।
