ব্রেকিং নিউজঃ

পদ্মায় নতুন চ্যানেল; ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ দিন পর সোমবার সকালে বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।

ফেরিগুলো পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিলারের মাঝ দিয়ে চলাচল করবে।

ড্রেজিংয়ের সাহায্যে চ্যানেলটি নতুন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আজ সকাল ৬টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও ফেরি কাকলি।

তবে বহরে থাকা সবগুলো ফেরি এখনই সচল করা হচ্ছে না।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ ফয়সাল জানান, রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়।

তাই আজ সকাল থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখন ছোট ও মাঝারি আকারের ফেরিগুলো সীমিত পরিসরে চলবে।

উল্লেখ্য, নাব্যতা সঙ্কট ও চ্যানেল বিপর্যয়ের কারণে গত ১৫ অক্টোবর দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930