মহানবী(সা:)-কে নিয়ে ম্যাক্রোর কটূক্তির প্রতিবাদে ইসরায়েলেও বিক্ষোভ
মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
মহানবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি তিনি এমনটি বলেছেন।
ম্যাক্রোর এই বক্তব্যের প্রতিবাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের আরব নাগরিকরা।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০০ জন বিক্ষোভকারীর মাস্ক পরে ইসরায়েলের ফ্রান্স দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
এছাড়া শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের জাফা জেলাতে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আমিন বুখারি নামের একজন বলেন, মহানবী ইসলামের সবচেয়ে পবিত্র জিনিস। তাকে অসম্মান করা মানে পুরো মুসলিম জাতিকে অসম্মান করা।
এরদোগানের অপমান সইতে না পেরে যা করলেন ফরাসি প্রেসিডেন্ট গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ।
কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।
