ব্রেকিং নিউজঃ

সরকার পতনের আন্দোলন ছাড়া বিকল্প নেই: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই অগণতান্ত্রিক সরকারের আচরণ আর মেনে নেওয়া যায় না।

সব গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প নেই।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষার আন্দোলনে পুলিশের হামলা ও ১২ জন নেতা গ্রেপ্তার এবং ধর্ষণবিরোধী লংমার্চে পুলিশ ও সরকারি দলের আক্রমণের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।

জোনায়েদ সাকি বলেন, ভোটবিহীন নির্বাচনে জোর করে ক্ষমতায় থাকা সরকার আন্দোলন, জনবিক্ষোভ দেখলেই ভয় পায়।

ধর্ষকদের না ধরে, বিচারের ব্যবস্থা না করে উল্টো ধর্ষণবিরোধী আন্দোলন দমনে পুলিশ ও সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে। একই ঘটনা ঘটছে পাটকল রক্ষার আন্দোলনেও।

তিনি বলেন, পরিস্থিতি পাল্টাতে হলে গণসংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে হবে।

সরকার বারবার আন্দোলনে টুঁটি চেপে ধরার চেষ্টা করছে, কাজেই জনগণের ঐক্য ছাড়া উপায় নেই।

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, মনিরউদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, দীপক রায়, রণজিৎ মজুমদার, সৈকত মল্লিক প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930