ব্রেকিং নিউজঃ

মাশরাফীর দুই সন্তান করোনা আক্রান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নড়াইল ডেপুটি কমিশনারের অফিসে একটি কর্মশালায় মাশরাফী নিজেই এ খবর জানান।

মিরপুরে মাশরাফীর নিজ বাড়িতে মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল মোর্তজার চিকিৎসা চলছে বলে জানা গেছে। মাশরাফী তার বাচ্চাদের করোনা আক্রান্তের খবর মঙ্গলবার জানালেও, বেশ কয়েকদিন আগেই হুমায়রা ও সাহেল করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গেল জুনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফী বিন মোর্তজা। এরপর তার স্ত্রী সুমনা হক সুমি, শাশুড়ী ও ছোট ভাই মুরসালিন মোর্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর তারা সুস্থ হয়ে ওঠেন।

মাশরাফী এখন ক্রিকেট থেকে দূরে আছেন। গত মার্চে সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন নড়াইল এক্সপ্রেস। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনি অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাকে আবারও মাঠে দেখা যেতে পারে নভেম্বরে বিসিবির কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930