ব্রেকিং নিউজঃ

আইপিএল খেলতে আমিরাতে গেলেন সালমা-জাহানারা

নারী আইপিএলের তৃতীয় আসর খেলতে আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন এই দুই টাইগ্রেস।

আমিরাতে পৌঁছে ছয় দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এরপর ২৮ অক্টোবর থেকে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন তারা।

 

এবারের নারী আইপিএলে প্রথমবারের মতো খেলতে গেলেন সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সের হয়ে খেলবেন সালমা। আর গত আসরের মতো এবারও ভেলোসিটির জার্সি গায়ে খেলতে নামবেন পেসার জাহানারা আলম।

আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) শুরু হবে নারী আইপিএলের তৃতীয় আসর। প্রথম ম্যাচে মাঠে নামবে জাহানারার ভেলোসিটি ও বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930