ব্রেকিং নিউজঃ

সরকারের এজেন্ডা বাস্তবায়নে অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে ইসি : মির্জা ফখরুল

নির্বাচন কমিশন (ইসি) সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনের আগে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ভোটকেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকেই এই স্থানীয় সরকার নির্বাচনে আবারো প্রমাণ করলো যে আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সরকারের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে।

দেশের চলমান ২০৮ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি নির্বাচনের একই চেহারা।

২০১৮ সাল যেমন কেউ ভোট দিতে যায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশির ভাগ আসনে প্রার্থী নির্বাচিত হয়েছে।

আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন ঘটাতেই চাই, গণতন্ত্র বিশ্বাস করলে ভোটে অংশ নিতে হবে বলেও মির্জা ফখরুল মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, সরকারি আদেশে চিকিৎসার জন্য দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যেতে না দেয়াটা অমানবিক।

সুচিকিৎসার প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে বিধি-নিষেধ প্রত্যাহার করা হোক এটাই আমাদের দাবি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930