ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন। এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন বলে শুক্রবার (১৩ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ডুটন জানান, সকালে ঘুম থেকে উঠে জ্বর অনুভব করেন তিনি। এ সময় গলা ব্যথাও ছিল। এরপরই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে অস্ট্রেেলিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৬৭ জন; মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৭ জনের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930