ব্রেকিং নিউজঃ

করোনায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৮০ : স্বাস্থ্য অধিদপ্তর

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৬৯৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৯১ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৪২ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ সাত হাজার ১৪১ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০টি ল্যাবে ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৬০টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী চারজন। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ৩৮৫ জন এবং নারী এক হাজার ৩১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনায় একজন ও রংপুর বিভাগে দুজন। গত ২৪ ঘণ্টায় মৃতদের সবাই হাসপাতালে মারা গেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২১ লাখ ৯২ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930