ব্রেকিং নিউজঃ

জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ

মানুষের জীবনরক্ষাকারী যেসব ওষুধের পর্যাপ্ত উৎপাদন ও বাজারে সরবরাহ নেই, সেসব ওষুধের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঔষধ প্রশাসন অধিদপ্তরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভিন আক্তার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
গত জানুয়ারি মাসে এ বিষয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিরাজুল ইসলাম।
রিটকারী আইনজীবী লিভার ও ডায়াবেটিক রোগের জন্য কার্যকর ডেলিপিট- ৩০০ ওষুধ খুঁজে বাজারে পাননি। পরে এ ঘটনায় তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দেন। নোটিশের জবাব পেলেও তা যথাযথ মনে না হওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, জীবনরক্ষাকারী ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে এবং ঔষধ প্রশাসনের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে কিছু সিন্ডিকেট ওষুধের মূল্য বাড়াতে কাজ করে যাচ্ছে। তাই বাজারে জীবনরক্ষাকারী সব ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিল, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন, স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031