ব্রেকিং নিউজঃ

নুর ফারুক রাশেদের নেতৃত্বেই গঠিত হচ্ছে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ

ঢাকা: কোটা সংস্কার চাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর শীর্ষ নেতা নুর, রাশেদ, ফারুকের নেতৃত্বে নতুন ধারার রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছে সংগঠন টি । সেই সংগঠনের নাম হবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ । ইতোমধ্যেই তারা আত্মপ্রকাশ করেছে।

সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি নুরুল হক নুর ও সেই নির্বাচনে জিএস প্রার্থী রাশেদ খান, এজিএস প্রার্থী ফারুক হাসানের নেতৃত্বে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এদেশের গণ মানুষের মুক্তির সংগঠন
“বাংলাদেশ গণ অধিকার পরিষদ” ।

জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এই নতুন ধারার রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গড়ে ওঠে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে। কোটা বাতিল হলে তারা সফলতার মুখ দেখে।

বর্তমানে এককভাবে নয় বরং দেশের বু্দ্ধিজীবী সমাজ, লেখক, সাহিত্যিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষকে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ গণঅধিকার পরিষদ সুসংগঠিত করে এর সাথে জনসাধারণকে যুক্ত করতে ছাত্রদের জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুবদের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ, শ্রমিকদের জন্য বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসীদের জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ তাদের কার্যক্রম পরিচালনা করেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031