ব্রেকিং নিউজঃ

বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ

ঢাকা-৫ উপনির্বাচনে আজ শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরু হলেও ধানের শীষের এজেন্টদের অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিন সকালে সানারপাড় রুস্তম আলী হাই স্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬ নম্বর ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, ৬৮ নম্বর ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, ৬৬ নম্বর ওয়ার্ডের ১৪৮ ও ১৪৯ কেন্দ্রে, ৭০ নম্বর ওয়ার্ডে ১৮৫ নম্বর কেন্দ্র (আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং দেল্লা, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসা থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির সব পোলিং এজেন্টকে পুলিশের সামনেই নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা বের করে দিয়েছে এবং ম্যাজিস্ট্রেটকে অভিযোগ জানানোর পরও কোনো ভূমিকা নেননি বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা।
বিএনপি প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মাহমুদ হাসান বলেন, ‘সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সরকারদলীয় প্রার্থীর লোকজন কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে ভোটার প্রবেশ ও আমাদের এজেন্ট ঢুকতে বাধা দিচ্ছে।’
এদিকে, শামসুল হক খান স্কুল ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31