ব্রেকিং নিউজঃ

দিল্লিকে সরিয়ে ফের শীর্ষে রোহিতের মুম্বাই

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের প্রথম স্থান নিয়ে যেন ইঁদুর-বিড়াল খেলা চলছে। একবার দিল্লি ক্যাপিটালস তো আরেকবার মুম্বাই ইন্ডিয়ান্স। একদিন আগেই রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠেছিল দিল্লি। এবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফের শীর্ষে ফিরেছে রোহিত শর্মার মুম্বাই।

গতকাল শুক্রবার রাতে আইপিএলের ৩২তম ম্যাচে কলকাতাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই। জয়ের ম্যাচে মাত্র ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মুম্বাইয়ের ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

আসরে আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে মুম্বাই। সমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিল্লি। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স।
গতকাল কলকাতার দেওয়া ১৪৯ রানের জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই সহজ জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক রোহিত শর্মা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দুজনের জুটিতে আসে ৯৪ রান।
১১তম ওভারে আউট হন রোহিত। ফেরার আগে ৩৬ বলে ৩৫ রান করেন রোহিত। এরপর সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাকি কাজ সারেন ডি কক। ১০ রান করেন ফেরেন যাদব। এরপর ডি কক ও পান্ডিয়ার অবিচ্ছিন্ন তৃতীয় জুটিতে আসে ২০ বলে ৩৮ রান, আর মুম্বাই তুলে নেয় বড় জয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে কলকাতা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে কলকাতা। এই ম্যাচে নেতৃত্ব পাওয়া মরগান করেন ৩৯ রান। ৫৩ রান করেন প্যাট কামিন্স। বাকিরা কেউ হাত খুলে খেলতে পারেননি। ২০ রান আসে শুভমান গিলের ব্যাট থেকে।
মুম্বাইয়ের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন রাহুল চাহার। এ ছাড়া একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, নাথান কাউল্টার নিল ও বুমরাহ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31