ব্রেকিং নিউজঃ

দেবী দুর্গার অসুর বধের মতই ‘করোনা অসুরকে’ বধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেবী দুর্গা অসুরকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এখন করোনা নামক অসুরের সাথে সারা বিশ্বের মানুষ যুদ্ধ করছে।

সেই অসুরকেও বধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

(শুক্রবার) সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়া শুভ্র সেন্টার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার দুর্গা মন্দিরের কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেবী দুর্গা অসুর বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এখন আরেক অসুরের সঙ্গে সারা বিশ্ব যুদ্ধ করছে।

সেই অসুর হচ্ছে করোনা নামক অসুর। এখন আমাদের সবাই মিলে ওই অসুরকে বধ করতে হবে।

আসন্ন শারদীয় দুর্গোৎসবে দেবীর কাছে সনাতন ধর্মের মানুষের প্রার্থনা হবে বাংলাদেশসহ সারা বিশ্ব যেন করোনা নামক অসুর থেকে মুক্ত হতে পারি।

অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ সদর উপজেলা ৯৭টি দুর্গা মন্দিরে ও সাটুরিয়া উপজেলা ৬০টি দুর্গা মন্দিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ কেজি করে জিআরএর চালের ডিও লেটারের পাশাপাশি ব্যক্তিগত অনুদান প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031