ব্রেকিং নিউজঃ

এক মাসে ৩৪১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরাইল সরকার

বর্তমানে দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকারের বিভিন্ন কারাগারে মোট ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা প্রায় ৪,৪০০, যার মধ্যে ৩৯ জন মহিলা ও ১৫৫ শিশু রয়েছে।

যদিও এই কয়েদিদের মধ্যে ৩৫০ জনকে এখনও অভিযুক্ত করা হয়নি।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইসলাম টাইমস বলছে,ফিলিস্তিনের বন্দী পরিচর্যা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে, বিভিন্ন অভিযোগের কারণে গত সেপ্টেম্বরে দখলদার ইহুদিবাদি সরকার কর্তৃক ৩২ ফিলিস্তিনি শিশু ও মহিলাসহ মোট ৩৪১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনি বন্দি ক্লাব, ফিলিস্তিনি বন্দিদের সমস্যা ও মানবাধিকার এনজিও “আল-জামির” এবং ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের (পিএলও) প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে ফিলিস্তিনি শহর কুদস থেকে ১১৭ জন নিরপরাধ ফিলিস্তিনিকে এবং দক্ষিণের হিব্রোন থেকে ৮০ জন, রামাল্লার ২৫ জন, গাজা উপত্যকা থেকে ১৫ জন এবং পশ্চিম তীরের অন্যান্য অংশ থেকে ১১৫ জন নিরপরাধ মুসলমানকে গ্রেপ্তার করেছে ইহুদইবাদি ইসরাইল সরকার।

উল্লেখ্য, বর্তমানে দখলদার ইহুদিবাদি সরকারের বিভিন্ন কারাগারে মোট ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা প্রায় ৪,৪০০, যার মধ্যে ৩৯ জন মহিলা এবং ১৫৫ শিশু রয়েছে।

এটি স্মরণ করা যেতে পারে যে এই ৩৫০ জন বন্দীর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ আনা হয়নি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930