ব্রেকিং নিউজঃ

ধর্ষণ-ব্যভিচার প্রতিরোধে আজ বাদ জুমা বায়তুল মোকাররমে সমমনা ইসলামী দলসমূহের গণ মিছিল

ধর্ষণ ও সঙ্ঘবদ্ধ ধর্ষেণর প্রতিবাদ ও তা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণে ঘোষিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে সমমনা ইসলামী দলসমূহ গণমিছিল কর্মসূচী পালন করবে।

সমমনা ইসলামী দলসমূহের নেতা মাওলানা আব্দুর রব ইউসুফী গণমাধ্যমকে বলেছেন, ইতিমধ্যে কর্মসূচী শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালনের লক্ষ্যে গণমিছিল বাস্তবায়ন কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে সমমনা দলসমূহের নেতাকর্মীসহ গণমিছিলে ব্যাপক উপস্থিতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, সমমনা দলসমূহের ঘোষিত ৬ দফা দেশের মা-বোন ও কন্যাদের ইজ্জত-আব্রু ও নিরাপত্তা রক্ষার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে।

আমরা আশা করছি, সমমনা দলসমূহের নেতাকর্মী ছাড়াও মিছিলে বিপুল সংখ্যক সাধারণ জনতাও শরীক হবেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রবিবার দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া ধর্ষণ, সঙ্ঘবদ্ধ ধর্ষণ প্রসঙ্গে সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে এর প্রতিকারে ৬ দফা দাবি ঘোষণা করেন।

দাবিসমূহ হচ্ছে- ১। যিনা, ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২ পর্ণোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। মাদকদ্রব্যের অবাধ-প্রাপ্তি ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে

৪। নারীর অশ্লীল উপস্থাপনা ও পণ্য হিসাবে ব্যবহার বন্ধ করতে হবে।

৫। আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং বিচার কাজকে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে।

৬। নারীর মর্যাদা এবং অধিকার সংরক্ষণে কুরআন-হাদীসের শিক্ষাসমূহ জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে।

সমমনা দলসমূহ সূত্রে জানা গেছে, গণমিছিলে নেতৃত্ব দেবেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোঃ ঈশা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।

এছাড়াও সমমনা দলসমূহের জাতীয় নেতৃবৃন্দ গণমিছিলে শরীক থাকবেন।

গণ মিছিলটি বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন বিজয় নগর হয়ে নাইটেঙ্গল মোড়ে গণ সমাবেশে মিলিত হবে। এখানে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

প্রশাসনের অনুমোদনসহ গণমিছিলের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে মর্মে জমিয়তের প্রচার সম্পাদক ও গণমিছিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা জয়নুল আবেদীন মুঠোফোনে জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930