ব্রেকিং নিউজঃ

এরদোগান আমার পিতার মতো ও মৃত্যু পর্যন্ত তেমনি থাকবেনঃ কাতারের আমীর তামীম বিন হামাদ


কাতারের সাথে তুরস্কের সম্পর্ক কত দৃঢ় তা আবার প্রমাণ করলেন কাতারের আমীর তামীম বিন হামাদ আল সানী।

এবার তিনি এরদোয়ানকে পিতার মর্যাদা দিয়ে বিপক্ষকে কড়া বার্তা দিয়েছেন। এসংবাদ জানিয়েছে ইয়েনী শাফাক (আরবী)।

তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদোগানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ব‍্যক্ত করে তাঁকে পিতার মর্যাদা দিয়েছেন কাতারের আমীর তামীম বিন হামাদ আল সানী।

ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম‍্যক্রনের সাথে একটি আলোচনায় এমানুয়েল ম‍্যক্রণকে কড়া জবাব দিতে তিনি একথা বলেছেন।

সাম্প্রতিক তামীম বিন হামাদ আল সানীর সাথে একটি আলোচনায় ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম‍্যক্রন তুরস্কের বিরুদ্ধে দোষারোপ করেন।

ফলে তামীম বিন হামাদ আল সানী চুপ না থেকে সত্বর ম‍্যক্রণকে জবাব দিয়ে বলেনঃ

” ২০১৭ সালের জুন মাসে যখন অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, আমার পাশে কেও দাঁড়ান নি রজব তৈয়ব এরদোগান ছাড়া।”

তিনি ম‍্যক্রনকে কড়া জবাব দিতে আরো স্পষ্ট করে দিয়ে বলেন, ” তিনি (এরদোগান) আমার পিতার মতো এবং মৃত্যু পর্যন্ত তেমনি থাকবেন। আমি কখনোই তাঁর পাশে দাঁড়ানো থেকে ফিরে আসব না।”

এই উত্তরের মাধ‍্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন তুরস্ক ও কাতারের বন্ধনের দৃঢ়তা।

উল্লেখ্য ইতিপূর্বে কাতার ও তুরস্ক সর্বদাই মুসলিম বিশ্বের পাশে দাঁড়িয়েছে ও এখনো দাঁড়িয়ে আছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930