ব্রেকিং নিউজঃ

রাজধানীতে করোনায় আক্রান্ত লাখ ছাড়িয়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ৬০৮ জনের মৃত্যু হলো। নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৬০০ জন; আর এ নিয়ে মোট তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন করোনা থেকে সুস্থ হলো।
এদিকে রাজধানী ঢাকায় এক লাখ চার হাজার ৬১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ১৭৯ জন।
আজ বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় ছয় হাজার ৯৩৫ জন, ফরিদপুরে সাত হাজার ২৬৮ জন, মুন্সীগঞ্জে তিন হাজার ৫৫৫ জন, কিশোরগঞ্জে দুই হাজার ৮৯৫ জন, টাঙ্গাইলে তিন হাজার ২১০ জন, গোপালগঞ্জে দুই হাজার ৬২২ জন, নরসিংদীতে দুই হাজার ৩৮১ জন, রাজবাড়ীতে তিন হাজার ১১৩ জন, শরীয়তপুরে এক হাজার ৭২৮ জন, মাদারীপুরে এক হাজার ৪৭৯ জন ও মানিকগঞ্জে এক হাজার ৫২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১৯ হাজার ৮৮৩ জন, কুমিল্লা জেলায় সাত হাজার ৬৯৪ জন, নোয়াখালী জেলায় পাঁচ হাজার ৩৫ জন, কক্সবাজার জেলায় চার হাজার ৮৭১ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই হাজার ৪৭০ জন, চাঁদপুর জেলায় দুই হাজার ৩৩২ জন, লক্ষ্মীপুর জেলায় দুই হাজার ১৬১ জন, ফেনীতে এক হাজার ৯১৩ জন, রাঙামাটিতে ৯১৮ জন, বান্দরবানে ৭৯২ জন ও খাগড়াছড়িতে ৭০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগের সিলেট জেলায় সাত হাজার ১৬৯ জন, সুনামগঞ্জে দুই হাজার ৩৭১ জন, হবিগঞ্জ জেলায় এক হাজার ৭৭৬ জন ও মৌলভীবাজারে এক হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগের রংপুর জেলায় দুই হাজার ৯০৯ জন, দিনাজপুরে তিন হাজার ৪৯২ জন, নীলফামারী জেলায় এক হাজার ১০০ জন, গাইবান্ধা জেলায় এক হাজার ২০০ জন, কুড়িগ্রামে ৯১৪ জন, লালমনিরহাট জেলায় ৮৮৫ জন, পঞ্চগড় জেলায় ৬৪১ জন ও ঠাকুরগাঁওয়ে এক হাজার ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগের খুলনা জেলায় ছয় হাজার ৫১৯ জন, যশোরে চার হাজার আটজন, কুষ্টিয়ায় তিন হাজার ৩৬২ জন, চুয়াডাঙ্গায় এক হাজার ৪৬০ জন, নড়াইলে এক হাজার ৩৭২ জন, মাগুরায় ৯৩০ জন, বাগেরহাটে এক হাজার সাত জন ও মেহেরপুরে ৬৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় তিন হাজার ৭৪৯ জন, জামালপুরে এক হাজার ৬১৪ জন, নেত্রকোনায় ৭২৪ জন এবং শেরপুরে ৪৮৪ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরিশাল জেলায় তিন হাজার ৮০৬ জন, পটুয়াখালীতে এক হাজার ৪৬০ জন, পিরোজপুরে এক হাজার ৯৫ জন, বরগুনায় ৯২১ জন, ভোলায় ৭৪৫ জন ও ঝালকাঠিতে ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় পাঁচ হাজার ৩৭ জন, বগুড়ায় সাত হাজার ৭৯৯ জন, সিরাজগঞ্জে দুই হাজার ২০১ জন, নওগাঁতে এক হাজার ৩৩৬ জন, পাবনায় এক হাজার ১৭৭ জন, জয়পুরহাটে এক হাজার ১১৮ জন ও চাঁপাইনবাগঞ্জে ৭৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930