ব্রেকিং নিউজঃ

এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা

আচরণবিধি লংঘনের অভিযোগে সংসদ সদস্য (এমপি)  মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে চরভদ্রাসন থানায় বাদী হয়ে এ মামলা করেন ফরিদপুরে জেলার সিনিয়র নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম।

এর আগে, বুধবার (১৪ অক্টোবর) ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, বিধিবহির্ভূত আচরণের জন্য নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

সিইসি জানান, তারা জানেন যে নিক্সনের বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগটা তারা সঙ্গে সঙ্গে জেনেছে। কমিশনারদের সঙ্গে আলোচনাও করেছে ইসি।

কে এম নূরুল হুদা বলেন, ‘ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য যে আচরণ করেছেন সেটা কাম্য নয়। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যে রকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।’

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগ উঠেছিলো নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ওই ঘটনা মন্ত্রিপরিষদ বিভাগকে জানালে সেটি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ডিসি ও ইউএনওকে গালিগালাজের যে অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি বানোয়াট বলে দাবি করেছেন এমপি নিক্সন। গত মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, তার বক্তব্যকে ‘সুপার এডিট’ করা হয়েছে। তিনি গালিগালাজ করেননি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031