ব্রেকিং নিউজঃ

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ ঠিক হয়েছে

আগামী ২৪ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগা এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।
এল ক্লাসিকো সাধারণত লা লিগার সপ্তম রাউন্ডের ম্যাচ যেদিন শেষ হয়, সেদিন হয়ে থাকে। ন্যু ক্যাম্পের দর্শকশূন্য স্টেডিয়ামে এবারের এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে।
স্প্যানিশ দুই জায়ান্ট এর আগে চ্যাম্পিয়নস লিগের মিশন শুরু করবে। আগামী ২০ অক্টোবর হাঙ্গেরির ক্লাব ফেরেনভারোসকে প্রথম ম্যাচে আতিথ্য দেবে বার্সা। অন্যদিকে ইউক্রেনিয়ান জায়ান্ট শাখতার দোনেস্ককে ঘরের মাঠে খেলতে আমন্ত্রণ জানাবে রিয়াল মাদ্রিদ।
চার ম্যাচে রিয়াল মাদ্রিদ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর বার্সেলোনা তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। গত মৌসুমে বার্নাব্যুতে রিয়াল ২-০ গোলে বার্সেলোনাকে হারিয়েছিল।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31