ব্রেকিং নিউজঃ

মানুষের জীবন নিয়ে খেলেছেন ট্রাম্প: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাইডেন এমন মন্তব্য করেন।

বাইডেন বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন।

এবং এর ফলে ফ্লোরিডার জ্যেষ্ঠ বাসিন্দা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি।

বাইডেন দাবি করেন, ট্রাম্পের কাজ করার ইচ্ছা নেই। সে মানুষের জীবন নিয়ে খেলেছে।

এর আগে সোমবার এই ফ্লোরিডাতেই নির্বাচনী প্রচারণ চালিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন যে করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি আরো শক্তিশালী বোধ করছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে জয়ী হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে জাতীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প এখনও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছেন।রিয়াল ক্লিয়ার পলিটিক্স নামের একটি সংস্থা এসব জরিপ সমন্বয় করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় ৩ . ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে বাইডেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930