ব্রেকিং নিউজঃ

ওয়েব সিনেমায় জুটি বাঁধলেন আঁচল-আজাদ

‘চিতকার’ শিরোনামের একটি ওয়েব সিনেমায় জুটি বেঁধেছেন আঁচল আঁখি ও এ কে আজাদ আদর। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে মহরতের মাধ্যমে শুরু হয়েছে এর দৃশ্য ধারণের কাজ।
জানা গেছে, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে আহাদুর রহমানের গল্পে এবং ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ, সিনেমাটোগ্রাফি করছেন রুমন পাইকার এবং লাইন প্রযোজক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম যিকরান।
এ প্রসঙ্গে পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘ইচ্ছে ছিল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মহরত করার। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি। প্রায় এক মাস রিহার্সেল করিয়ে চরিত্রের সঙ্গে তাদের মিলিয়েছি।’

চলচ্চিত্রটি নিয়ে নায়িকা আঁচল বলেন, ‘এ সিনেমা আমার জীবনের চ্যালেঞ্জিং একটি চরিত্র। এ ধরনের গল্পে কখনো কাজ করিনি। এক কথায় বলতে পারি, এ পর্যন্ত আমার জীবনের সেরা কাজ হতে যাচ্ছে এটি। আমার বিশ্বাস, বাংলাদেশের দর্শক নিরাশ হবেন না।’
এ কে আজাদ আদর বলেন, ‘আমার চরিত্রটি খুবই ডেঞ্জারাস। পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি অসাধারণ মেকার। তাঁর নির্দেশনায় আশা করছি আমি নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব।’
সিনেমাটিতে এ কে আজাদ আদর ও আঁচল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহেদ আলী, সুস্মিতা সিনহাসহ অনেকে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930