আজ মধ্যরাত থেকে সাগরে ইলিশ ধরা নিষেধ
আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশের নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
নিষেধের একমাএ কারণ ইলিশের প্রধান প্রজননের চলতি মৌসুমে মা ইলিশ রক্ষা।
নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
এর ফলে চাঁদপুরে ৫১ হাজার ১৯০ জন জেলে আজ থেকে বেকার হয়ে পড়েছে।
প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়।
এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে।
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, মা ইলিশ রক্ষায় নদীর তীরবর্তী এলাকায় চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে আন্তরিক সহযোগিতা করবেন।
আর জেলেদের প্রতি আহ্বান, এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ রক্ষা করলে জেলেরাই বেশি নদীতে ইলিশ মাছ ধরতে পারবে। এই মাছ জেলেদেরই সম্পদ।
