ব্রেকিং নিউজঃ

বৃষ্টির মধ্যেও ইশরাকের ধর্ষণবিরোধী মিছিল

সারাদেশে চলমান নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও দলটির অঙ্গসংগঠনের নেতারা।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আমার বাবা একজন রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা ছিলেন। আমিও একজন গেরিলা মুক্তিযোদ্ধার মতো বাঁচতে চাই।
আমরা আর কোনো অন্যায় বরদাশত করব না। এই হায়েনা সরকারকে আমাদের সরাতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
এর আগে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930