ব্রেকিং নিউজঃ

চীনে ৫ দিনে ৯০ লাখ শহরবাসীর করোনা টেস্টের সিদ্ধান্ত

চীনের বন্দরনগরী কিংদাওতে নভেল করোনাভাইরাসের স্বল্প সংক্রমণ দেখা দেওয়ার পর মাত্র পাঁচ দিনে ৯০ লাখের বেশি শহরবাসীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংদাও শহরের স্বাস্থ্য কর্মকর্তারা আজ সোমবার এ খবর জানান।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিংদাও মিউনিসিপাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলেছে, গতকাল রোববার শহরটিতে ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে ৯৪ লাখ লোকের বসবাস।
বিবৃতিতে আরো বলা হয়, কিংদাও শহরটির পাঁচটি অঞ্চল তিন দিনে এবং পুরো শহর পাঁচ দিনের মধ্যে পরীক্ষার আওতায় নেওয়া হবে।
গত জুন মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে একটি বাজার থেকে করোনা ছড়ানোর পর গণহারে করোনার পরীক্ষা করানো হয়। শহরটিতে দুই কোটির বেশি মানুষের বাস।
গত বছর ডিসেম্বরে উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। ভাইরাসটি পুরো বিশ্বে এখনো তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930