ব্রেকিং নিউজঃ

চার অভিনেত্রীর জন্মদিন আজ

১২ অক্টোবর ঢাকার আকাশে মেঘ, তবে ছোট পর্দার আকাশে দিনটি সূর্যরাঙা। এ দিন ছোট পর্দার চার অভিনেত্রীর জন্মদিন। সেই তালিকায় আছেন মেহের আফরোজ শাওন, মৌসুমী হামিদ, সোহানা সাবা ও নাদিয়া আফরিন মিম।
একসময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন আজ ৩৯ বছরে পা রেখেছেন। ১৯৮১ সালের আজকের দিনে জন্ম অভিনেত্রী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, পরিচালক ও স্থপতি শাওনের। নৃত্যশিল্পী হিসেবে শাওন টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হয়েছিলেন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয়জীবন শুরু করেন। তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালক হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর।
বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ আজ পা রেখেছেন ৩২ বছরে। ১৯৮৮ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রী তাঁর ক্যারিয়ার শুরু করেন ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার পর থেকে। এরপর টেলিভিশন ধারাবাহিক ‘রশ্মি’-তে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি অভিনয়জগতে প্রবেশ করেন। চলচ্চিত্রজগতে প্রবেশ করেন ২০১৩ সালে ‘না মানুষ’-এর মাধ্যমে।
অভিনেত্রী ও মডেল সোহানা সাবার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী আজ তাঁর জন্মদিন।  নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী কাজ করছেন নাটক ও সিনেমায়।
একই তথ্যে আজ ছোট পর্দার আরো এক অভিনেত্রী নাদিয়া আফরিন মিমের জন্মদিন। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন নাদিয়া।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930