এবার উত্তেজনা বাড়িয়ে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে কাতার
এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে পারস্য উপসাগরীয় মুসলিম রাষ্ট্র কাতার।
এ জন্য একটি আনুষ্ঠানিক আবেদনও জমা দিয়েছে দেশটি। বিতর্কিত এই চুক্তির সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
লকহিড মার্টিন কোম্পানির এই জেট কিনতে পারস্য উপসাগরীয় দেশটি আবেদন করেছে বলে জানা গেছে।
যদিও এই চুক্তি কার্যকর হলে সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপড়েন দেখা দিতে পারে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মার্কিন কর্মকর্তারা সরাসরি কিছু বলেননি।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নীতিগতভাবে, প্রস্তাবিত প্রতিরক্ষা সামগ্রী বিক্রি ও হস্তান্তরের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানোর আগে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য বা নিশ্চিত করে না।
ওয়াশিংটনে কাতারের দূতাবাস থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ দিকে রয়টার্স জানিয়েছে, অস্ত্র বিক্রির ক্ষেত্রে কাতারের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সংশ্লিষ্টতার বিষয়টি বারবার সামনে চলে এসেছে।
কাজেই অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের বিক্রির ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন : যুদ্ধে হেরে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে আর্মেনীয়রা (ভিডিয়ো) অপর দিকে যুদ্ধবিমানের জন্য কাতারের এই প্রচেষ্টার সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে একটি সূত্র।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করভাবে বিচার করার ঘোষণা ইরানের উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানকে প্রতিরোধ করতে কাতারসহ বিভিন্ন মিত্র দেশকে অস্ত্র সরবরাহ করে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সামরিক স্থাপনা রয়েছে কাতারে। সেখানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আট হাজার সেনা ও বেসামরিক কর্মীও রয়েছে।
