ব্রেকিং নিউজঃ

ক্ষমতায় টিকে থাকতে সরকার ধর্ষক বাহিনী তৈরি করেছে

ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সরকারের উদ্দেশে বলেছেন, চলমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটায় আগেই আপনারা ক্ষমতা থেকে বিদায় নেন।

আওয়ামী লীগ সরকার যাই করুক না কেন তারা সরকার পরিচালনায় ব্যর্থ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমরা এখানে সরকার পতনের জন্য আসিনি। সরকারের প্রতি আমাদের আহবান আপনারা নিজেরাই বিদায় নেন।

আলোচনায় এসেছে নোয়াখালীর ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোট কেন্দ্র দখল করেছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সারাদেশে এমন দেলোয়ারের মতো ধর্ষক বাহিনী তৈরি করেছে।

এই দেলোয়ার বাহিনী এখন মা, বোন, স্ত্রীদেরকে নিয়ে ধর্ষণ করছে। তিনি আরো বলেন, সরকার যাই করুক না কেন তাদের হাতে এই দেশ আর নিরাপদ নয়।

কাজে আমরা বলবো, আপনারা যতই ছাত্রলীগ-যুবলীগ হয়ে আন্দোলন দমনের চেষ্টা করেন না কেন; জনগণ কিন্তু এখন রাজপথে নেমে গেছে।

এই জনগণকে আর দমন করতে পারবেন না। কোনো স্বৈরাচার বেশিদিন ক্ষমতায় টিকতে পারেনি; আপনারাও পারবেন না।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম প্রমুখ। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদ এর প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930