ব্রেকিং নিউজঃ

ভার্চুয়াল টিভি বিতর্কে ট্রাম্পের ‘না’

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল টিভি বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর ১৫ অক্টোবর মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্সিয়াল বিতর্ক ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নেয় কমিশন।
যদিও বর্তমানে ট্রাম্পের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। কিন্তু হোয়াইট হাউসকে করোনা ভাইরাসের ক্লাস্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্প জানিয়েছেন, তার প্রতিপক্ষকে রক্ষার জন্য বিতর্ক ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাইডেন বলেছেন, তিনি ভার্চুয়াল বিতর্কে অংশ নেবেন না।
ডেমোক্র্যাট প্রচারণা শিবির জানিয়েছে বাইডেন, মার্কিনদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য অপেক্ষা করছেন।
ফক্স নিউজকে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, ব্যক্তিগত বিতর্কে অংশ নিয়ে আমি সময় নষ্ট করব না।
কম্পিউটারের সামনে বসে বিতর্ক, তারা যখন ইচ্ছে আমাকে থামিয়ে দেবে; এ বিতর্ক হাস্যকর। আমি ভার্চুয়াল বিতর্ক করছি না।
ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, বিতর্কের পরিবর্তে একই সময়ে তিনি একটি সমাবেশ করবেন।
ট্রাম্প-বাইডেনের প্রথম বিতর্কে একে অপরকে বক্তব্যে বাধা দেয়ার মতো অশোভন আচরণে জড়িয়েছিলেন। যাকে মার্কিন গণমাধ্যম বিশৃঙ্খল এবং কদার্য বলে অভিহিত করেছে।
স্থানীয় সময় বুধবার রাতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামলা হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ বিতর্ক সম্পন্ন হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930