ব্রেকিং নিউজঃ

বগুড়ায় বিএনপির বিক্ষোভ

দেশ আজ ধর্ষণের দেশে পরিণত হয়েছে : এমপি সিরাজ

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের অপকর্মের কারণে দেশ আজ ধর্ষণের দেশে পরিণত হয়েছে।

যদি বিচার হতো তাহলে ধর্ষণ ও খুনের পুনরাবৃত্তি হতো না। বিচারহীনতার কারণে আজ আওয়ামী লীগ এক দিকে আর দেশবাসী আরেক দিকে।

তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। এ কারণে আওয়ামী লীগ শুধু রাজনীতি করার অধিকার হারায়নি দেশে থাকার অধিকারও হারিয়েছে।

এ অবস্থায় জনগণ পরিবর্তন চায়। তাই অবৈধ সরকার হটাতে তারেক রহমানের নেতৃত্বে রাস্তায় নামতে হবে।

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের পরিচালনায় সমাবেশে এমপি সিরাজ বলেন, শুধু ধর্ষণ নয়, আজকে দেশের অর্থনীতি তারা লুট করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে দেশে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন আমাদের মা-বোনেরা। প্রতি মুহূর্তে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

সিরাজ আরো বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে এখনো বন্দি আছেন। তারেক রহমান আজ দেশের বাইরে। তাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মাফতুন আহমেদ খান রুবেল, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান মনির, সোলাইমান আলী, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, এ বি এম মাজেদুর রহমান জুয়েল, সরকার মকুল, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, মোশারফ হোসেন স্বপন, নাজমা আক্তার, ময়নুল হক বকুল প্রমুখ।

বিএনপির এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ ছাড়া পুলিশ দলীয় কার্যালয়ের উভয় পাশে কাঁটাতারের বেরিক্যাড দিয়ে অবস্থান নেয়। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930