ব্রেকিং নিউজঃ

জানুয়ারিতে মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগ

আবারো মাঠে গড়াতে যাচ্ছে টি-টেন লিগ। জানুয়ারিতে আরব আমিরাতের মাটিতে শুরু হবে এ টুর্নামেন্ট। নভেম্বরে আয়োজন শুরুর কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে। নভেম্বরের বদলে আগামী বছরের জানুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হবে এ আসর। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

করোনা মহামারির মধ্যেও টি-টেন লিগ মাঠে আয়োজন করতে পারায় সন্তুষ্ট দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান আরিফ আল আউয়ানি। এ ছাড়া এবারের আসরে দর্শক সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে আসরের টিভিস্বত্ব কেনা সনি পিক্সার্স নেটওয়ার্ক।

টুর্নামেন্টটি আবুধাবিতে আয়োজন করতে পারায় খুশি টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুল্কও। তিনি বলেন, এই বছর খেলার জন্য অনেক চ্যালেঞ্জিং। তবুও আমরা খুবই রোমাঞ্চিত যে আবুধাবি আমাদের খেলার আমন্ত্রণ জানিয়েছে। এখানকার টি-টেন লিগ আগামীতে আরও শক্তিশালী হবে।

আসরের সূচি চূড়ান্ত হলেও প্লেয়ার অকশনের তারিখ ঘোষণা হয়নি। বেশকিছু দলে মালিকানা পরিবর্তন আসায় এবার বদল আসতে পারে দল নির্বাচনের ক্ষেত্রেও।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930